শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০১:১২ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোট ক্লাব, কমিউনিটি ক্লাবের পর এবার পরীমনির বিরুদ্ধে বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ

ইমরুল শাহেদ: ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমণিকে হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশে তদন্ত কাজ অব্যাহত রয়েছে। গুলশান অল কমিউনিটি ক্লাবের পর এবার বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে পরীমনির বিরুদ্ধে। জানা গেছে, বনানী ক্লাবে এক তারকা দম্পতির অনুষ্ঠানে গিয়ে ভাঙচুর করেন পরীমিন। ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে ভাঙচুরের ঘটনা হিসেবে অভিহিত করলেও ক্লাবের রেজিষ্ট্রারে ঘটনাটি ‘অপ্রীতিকর’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, পরীমনি বনানী ক্লাবের সদস্য নন। তবে মাস ছয়েক আগে ক্লাবের ভেতরে একটি অনুষ্ঠানে সামান্য ঘটনার জের ধরে ভাঙচুর চালিয়েছেন। তবে সেটি ক্লাবের নিজস্ব অনুষ্ঠান ছিল না। ক্লাবের স্টাফরা বিষয়টি আগে থেকেই জানতেন।

রুবেল আজিজ আরও বলেন, বিষয়টি ক্লাবের রেজিস্ট্রার খাতায়ও লিখে রাখা হয়েছে। পরীমনির ঘটনা এবার সামনে আসার পর এখন ক্লাবের স্টাফরা বিষয়টি আমাদের জানায়।’ এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তী গণমাধ্যমকে বলেন, বনানী ও গুলশান অল কমিউনিটি ক্লাবের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে ক্লাব কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

উল্লেখ্য ঢাকা বোট ক্লাবের ঘটনায় পরীমনির অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার হওয়া নাসির উদ্দিন মাহমুদ ও অমি বর্তমানে রিমান্ডে আছে এবং তাদের রিমান্ড শেষ হবে মঙ্গলবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়