শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০২:০৫ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২১, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত প্রত্যেকের জন্য ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে সক্ষম নয় ভারত সরকার

আসিফুজ্জামান পৃথিল: [২] কেন্দ্র সরকার বলছে, অর্থ দিলে অন্য রোগে নিহতদের সঙ্গে অন্যায় করা হবে।

[৩] ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে জনস্বার্থে একটি মামলা দায়ের করা হয়েছিলো। সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে চলমান শুনানিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পরিবার প্রতি ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এনডিটিভি

[৪] ভারতের কেন্দ্রীয় সরকারের ভাষ্য, প্রত্যেক পরিবারকে সহায়তা বা ক্ষতিপূরণ দেওয়ার মতো সামর্থ্য তাদের নেই। তাছাড়া কেবল করোনা রোগীদের ক্ষেত্রে সহায়তা দিলে অন্য রোগে ক্ষতিগ্রস্তদের সঙ্গে অন্যায় হবে।

[৫] বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র মারাত্মক আর্থিক চাপের মধ্যে রয়েছে। আইন অনুযায়ী, কেবল ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেই ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। মহামারি ব্যাপক আকার ধারণ করায় এই আইন প্রয়োগ করা উচিত হবে না বলেই মনে করে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়