শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ১০:১৯ রাত
আপডেট : ১৯ জুন, ২০২১, ১০:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

সুজন কৈরী: [২] তিন কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংক বংশাল শাখার ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানাজার (অপারেশন) এমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারী পরিচালক আতিকুল আলম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।

[৩] শনিবার (১৯ জুন) করা মামলাটির নম্বর ১৬। এতে ২ কর্মকর্তাকেই আসামি করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের আভ্যন্তরীণ অডিটে পৌনে চার কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ার পর ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ দুই কর্তাকে বংশাল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাদেরকে দণ্ডবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তার একদিন পর মামলা করল দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়