শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৩:৪১ রাত
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাস্ক মুক্ত জীবনে ফিরছে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক : মাস্ক না পড়েই আপনি ঘর থেকে বের হতে পারবেন। আবারও মাস্ক মুক্ত জীবনে ফিরছেন। কিন্তু করোনা সংক্রমণের কথা চিন্তা করলে তা বিশ্বাস হওয়ারই কথা না। স্পেনে আগামী ২৬ জুন থেকে বাইরে গেলে মাস্ক পরায় কোনো আইনি বাধ্যবাধকতা থাকছে না। শুক্রবার এমনই ঘোষণা দিয়ে সবাই তাক লাগিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

সারা দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। কোন দেশে সংক্রমণ কমলেও কোথাও বাড়ছে। সংক্রমণ থেকে বাঁচতে সবাই মাস্ক পড়ে চলেন। স্পেনে এতদিন মাস্ক পড়ায় বাধ্যতামূলক থাকলেও তা প্রত্যাহার হচ্ছে আগামী ২৬ জুন। বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভার বৈঠকের পর মাস্ক পরার বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এক ঘোষণায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, ‘সামনের দিনগুলোতে আমাদের চেহারা আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। সামাজিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মাস্ক ছাড়াই রাস্তায় জীবন উপভোগ করতে পারবো।’

করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে গত বছরের মে মাসে গণপরিবহনে চলাচলে মাস্ক পরা বাধ্যতামূলক করে দেশটি। পরের সপ্তাহে ছয় বছরের অধিক বয়সী সবার জন্যই বাইরে রাস্তায় চলাচলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। নিয়ম ভাঙলে জরিমানার বিধান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়