শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০১:২৯ রাত
আপডেট : ১৯ জুন, ২০২১, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদ মুহিউদ্দীন: প্রিয় তিন দার্শনিকের জন্য দুই পয়সা

খালেদ মুহিউদ্দীন: সলিমুল্লাহ খান তিনি বলেন, আমার শুনতে ভালো লাগে, অন্যরকম ভালো। যেন একটি প্রশ্নের উত্তর দেয় জমা করে রাখা অনেকগুলো বই, একটি লাইব্রেরি প্রায়। সময় আর শারীরিক সামর্থ্যের সীমা মানতে গিয়ে তিনি কাকে সামনে আনেন আর কাকে ভুলে যান অথবা কাকে লুকিয়ে রাখেন সেইসব উপভোগ করি আমি পরম কৌতূহলে, দারুণ আনন্দে। ব্রাত্য রাইসু জনপ্রিয়তা বা পলিটিক্যাল কারেক্টনেসের ধার না ধেরে তিনি ফেসবুক স্ট্যাটাস দেন। কী অবলীলায় বাতিল করে দেন কোনো জগদ্দল বা অসাধারণকে, কে জানে হয়তো টিকিয়েই রাখেন তাদের। খেলার ছলে বা খেলতে খেলতে যেন ভাবনার, চিন্তার বাঁক বদলে দেন। মুগ্ধ আমি দেখি, অনেকে গালি দিতে দিতেই তার পথ ধরে হাঁটেন। ইমতিয়াজ মাহমুদ কবি আপনাকে কুর্নিশ। কবিতা ভালো বুঝি না, আমার পড়াশোনা কম। যা ভালো লাগে বা সহজে পড়তে পাই তাই পড়ি শুধু। উপায় থাকলে আপনাকে কিছু শব্দের মালিক ঘোষণা করতাম। ওইসব শব্দ অন্য কেউ ব্যবহার করলে আপনাকে কর দেওয়ার আদেশ দিতাম। আপনি এই সময়ে লিখছেন, আমার পরম সৌভাগ্য। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়