শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃহদাকার গন্ডারের জীবাশ্ম প্রদর্শন করলো চীন, লম্বায় ছিল জিরাফের থেকেও বেশি

রাকিবুল আবির: [২] পেরাসেরাথেরিয়াম লিনাক্সিয়েন্স, আজ থেকে প্রায় ২৬.৫ মিলিয়ন বছর আগে বাস করতো এই প্রাণীটি। ওজনে ছিল প্রায় ২১ টন। যা আফ্রিকান ৪টি হাতির সমান। গন্ডার হলেও প্রাণীটির মাথায় ছিলো না কোনো শিং। গলা লম্বা হতো প্রায় ২৩ ফিট। বিবিসি নিউজ

[৩] নতুন এই জীবাশ্ম আবিষ্কার করা হয় চীনের গানসু প্রদেশে। বৃহস্পতিবার কমিউনিকেশন বায়োলজির একটি প্রতিবেদনে বিজ্ঞানীরা জানায়, জীবাশ্মটি পাওয়া গিয়েছিলো ২০১৫ সালে। তবে এ জীবাশ্মটি অন্যান্য সকল গন্ডার জাতির থেকে সম্পূর্ণ ভিন্ন।

[৪] বিজ্ঞানীরা আরো জানায়, নতুন প্রাপ্ত এই জীবাশ্মটি এক সময় পাকিস্তানি বৃহদাকার গন্ডারদের সঙ্গে ঘনিষ্টভাবে জড়িত ছিলো। যা প্রমাণ করে যে, প্রাণীটি সমগ্র এশিয়া জুড়ে ভ্রমন করেছিলো।

[৫] যদি প্রাণীটি মধ্য এশিয়া, উত্তর-পশ্চিম চীন ও ভারতীয় উপমহাদেশে অবাধে ঘুড়ে বেড়াতো, তবে তা প্রমাণ করে যে তিব্বত মালভূমি তখন কিছুটা নিম্নাঞ্চল ছিলো। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়