শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২০ ছিলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক সহিংসতার বছর

আসিফুজ্জামান পৃথিল: [২]২০২১ সালের পরিস্থিতি আরও খারাপ। [৩]২০২১ সালের এখন পর্যন্ত আড়াইশ’র অধিক বন্দুক হামলা হয়েছে, যা দেশটির ইতিহাসে যেকোনো বছরের জানুয়ারি-মে পর্যন্ত রেকর্ড। আর এসব হামলায় নিহত হয়েছেন ৮ হাজারের বেশি মানুষ। সেই হিসেবে দৈনিক গড়ে ৫৪ জন নিহত হয়েছেন। এই সংখ্যাটাও একটি রেকর্ড। গত ছয় বছরের একই সময়ের তুলনায় চলতি বছর দৈনিক ১৪ জন মানুষ বেশি মারা যাচ্ছেন। দ্য ওয়াশিংটন পোস্ট

[৪] যুক্তরাষ্ট্রের অলাভজনক গবেষণা সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের হিসেব মতে, এসব তথ্য উঠে এসেছে। ২০২০ সাল ছিল বিগত দুই দশকের মধ্যে অস্ত্র সহিংসতার দিক দিয়ে সবচেয়ে মারাত্মক বছর। আর ২০২১ সাল এখন পর্যন্ত ভয়াবহ। যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।

[৫] মূলত গত বছরের এপ্রিল থেকে এই ধরনের হামলা হঠাৎ করেই বেড়ে যায়। যখন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ব্যাপক আকার ধারণ করে এবং পুরো দেশে লকডাউন জারি করা হয়। ওই সময়ে ২০ মিলিয়নের বেশি মানুষ চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েন। জুলাই থেকে অস্ত্র সংশ্লিষ্ট সহিংসতায় দৈনিক মৃত্যু ৫৮ জনে দাঁড়ায়, যা ২০২১ সালের শুরু পর্যন্ত বজায় থাকে। এরপর কিছুটা কমলেও এখন আবার তা বৃদ্ধি পাচ্ছে।

[৬] সম্প্রতি মিয়ামি শহরের পুলিশ প্রধান আর্ট অ্যাসেভেদো সিবিএস নিউজকে বলেন,‘ যতদিন আমরা কথা না বলবো এবং নির্বাচিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদেরকে এ বিষয়ে পদক্ষেপ নিতে দাবি না জানাবো ততদিন পর্যন্ত আমাদের আরও রক্ত দেখতে হবে।’

  • সর্বশেষ