শিরোনাম
◈ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি ‎ ◈ ভূমিধসে চীন–নেপাল সীমান্তে ফের নতুন হ্রদের সৃষ্টি, বিপর্যয়ের শঙ্কা ◈ সেপ্টেম্বরেই শুরু, ৬ মাসে মালয়েশিয়া যাবে ২ লাখ বাংলাদেশি ◈ ভোলার গ্যাস পাইপলাইন প্রকল্প মাত্র ৬০০ কোটি টাকার জন্য ফেলে রাখা হয়! ◈ আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী ◈ ২০২৮ থেকে শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন আসবে, যুক্ত হচ্ছে যেসব বিষয় ◈ বিএনপির মুখপাত্র থাকা অবস্থায় যেভাবে গুম হয়েছিলেন সালাহউদ্দিন আহমদ ◈ বাংলাদেশে কী পরিবর্তন এসেছে গুম প্রতিরোধে? ◈ বজ্রবৃষ্টি হ‌তে পা‌রে ঢাকায়, ৮ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা ◈ হালাল পণ্যের ট্রিলিয়ন ডলারের বিশ্ববাজার, বাংলাদেশ কেন পিছিয়ে?

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ১১:২১ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জ সলঙ্গায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

[৩] সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এড়ান্দহ গ্রামস্থ দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

[৪] গ্রেফতারকৃত আসামী মোঃ মোবারক হোসেন(২৫), পিতা-মোঃ আবু সামা তালুকদার, সাং-এড়ান্দহ উত্তরপাড়া, থানা-সলঙ্গা, মোঃ শাহিন শেখ(২২), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-চরপাড়া, থানা-সিরাজগঞ্জ সদর, উভয় জেলা-সিরাজগঞ্জ।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

[৬] গ্রেফতারকৃত মাদক ব্যবসায়দের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ