শিরোনাম
◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৮:৫০ রাত
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের চুক্তির শর্তসমূহের পরিবর্তনসহ ১১ প্রস্তাব অনুমোদন

সমীরণ রায়: [২] বুধবার ভার্চ্যুয়ালি সভায় এ ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।

[৩] পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে সেতু বিভাগের করা চুক্তির কয়েকটি শর্তের পরিবর্তন করা হয়েছে। তবে এই প্রস্তাবে চুক্তির মূল্য বা অন্য কোনো বিষয়ে কোনো পরিবর্তন আসেনি।

[৪] অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল।

[৫] অনুমোদিত প্রস্তাবগুলো হলো-‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, হাতিল কমপ্লেক্স লিমিটেড (১টি লট), আরএফএল প্লাস্টিকস লিমিটেড (২টি লট), আকতার ফার্নিচার লিমিটেড (৩টি লট) এবং পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (১টি লট) কাছ থেকে ১০১ কোটি ২৮ লাখ ৪ হাজার ৩৬ টাকা, এম/এস এক্সিলেটার এনার্জির কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজিসহ সর্বমোট ৩১৩ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৬৮০ টাকা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মাধ্যমে নানা প্যাকেজে সর্বমোট ১২ লাখ ৩৫ হাজার মে.টন পরিশোধিত জ্বালানি তেল ৫ হাজার ৭ শ’ ৭৪ কোটি ৪৫ লাখ টাকা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে ৭৭ কোটি ৬৫ লাখ ৩২ হাজার ৭৯৬ টাকা, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন কর্তৃক কর্ণফুলি শিপ বিল্ডার্স লিমিটেডে চট্টগ্রামের কাছ থেকে ২৩১ কোটি ১৩ লক্ষ ৯৭ হাজার ৭২৬ টাকা, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কাফকো, বাংলাদেশ থেকে ৮৭ কোটি ৬৩ লাখ ৬৫ হাজার ৪৩৭ টাকা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় মোটরযানের কর ও ফি আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে ২১৮ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা এবং ‘কুড়িগ্রাম (দাসেরহাট)-নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজের পূর্ত কাজ পুনঃপ্রক্রিয়াকরণের অনুমোদন দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়