শিরোনাম
◈ পথে পথে জনতার ঢল, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী ◈ ছাত্রনেত্রী থেকে এমপি, রাড্ডা কাণ্ডে পদত্যাগের নির্দেশ: কে এই মিষ্টি? ◈ রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন শেখ হাসিনা ◈ মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুরে তিন মামলা, গ্রেপ্তার ২৬ ◈ ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন হবে একাধিক প্রকল্প ◈ শিক্ষক আটকের খবরে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ ◈ সৌদিতে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি যুবরাজ সালমানের ◈ ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস’, ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালাউদ্দিন আম্মারকে নিয়ে যা বললেন উমামা ফাতেমা

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাসসহ স্বাস্থ্য বিষয়ক মৌলিক গবেষণা বাড়াতে চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

শাহীন খন্দকার: [২] বিএসএমএমইউর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বুধবার শহীদ ডা. মিল্টন হলে শিক্ষক ও চিকিৎসকদের গবেষণা মঞ্জুরী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেছেন, বিএসএমএমইউ’র চিকিৎসা সেবাসহ গবেষণা কার্যক্রম পরিচালনা করছে সমান গুরুত্ব দিয়ে।

[৩] এসময়ে ৩৭ জন শিক্ষক ও ২ জন মেডিক্যাল অফিসারকে এই গবেষণা মঞ্জুরী প্রদান করা হয়। এর মধ্যে করোনা ভাইরাস নিয়ে গবেষণা করার জন্য ১২ জন শিক্ষককে গবেষণা মঞ্জুরী প্রদান করা হয়েছে। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র‌্যাংকিং উন্নতিকরণে গবেষণার বিকল্প নাই। করোনা ভাইরাস থেকে মুক্তির উপায় এবং গবেষণা কার্যক্রম ভূমিকার কথা বলেন।

[৪] অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, উপাচার্য অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন এর নির্দেশনায় বর্তমান প্রশাসন গবেষণার মান উন্নয়ন ও পরিধি বৃদ্ধির জোরালো পদক্ষেপ নিয়েছে। রিসার্চ গ্রান্ট কমিটি আয়োজিত এই গবেষণা মঞ্জুরী প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন।

[৫] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ প্রমুখ। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ