শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ৪জনের মৃত্যু নতুন শনাক্ত ৪১

বগুড়া প্রতিনিধিঃ [২] গত ২৪ঘন্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে দুই নারীসহ ৪জনের মৃত্যু হয়েছে। নিহত হলো জয়পুরহাটের রতন মন্ডল (৪৪) ও লুৎফুনন্নেসা (৬০), সাতক্ষীরা জেলার জাহাঙ্গীর আলম (৩৬) এবং বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার মালতী বেগম (৬৭) এদের মধ্যে রতন মন্ডল টিএমএসএস হাসপাতালে, লুৎফুনন্নেসা ও জাহাঙ্গীর আলম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এবং মালতী বেগম মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছেন। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

[৩] এছাড়াও অত্র জেলায় গত ২৪ঘন্টায় সরকারী বেসরকারী পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৬১ নমুনার ফলাফল এসেছে এরমধ্যে ৪১টি পজিটিভ। বর্তমানে আক্রান্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩২জন।

[৪] নতুন আক্রান্ত ৪১জনের মধ্যে সদরের ৩২জন, গাবতলীতে ৩জন, শেরপুরে ২জন, নন্দীগ্রামে ২জন এবং কাহালুতে ২জন আক্রান্ত হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ২৫১টি নমুনার মধ্যে ৩৭টি পজিটিভ এসেছে। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১০নমুনার মধ্যে ৪টি পজিটিভ এসেছে।

[৫] অত্র জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৬৫৪জন এবং সুস্থ হয়েছে ১২হাজার ৮০জন। নতুন করে ৪জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৩৩জন এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন আছে ২৪১জন।

[৬] ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান তুহিনএ প্রতিবেদক-কে বলেন, নতুন আক্রান্তদের স্বাস্থ্য বিধি মেনে নিজ নিজ বাড়ীতে চিকিৎসা চলছে। যদি কারও অবস্থা জটিল হয় তাহলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়