শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ১২:৩২ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের সদরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] মঙ্গলবার(১৫ জুন) সিরাজগঞ্জ সদর থানাধীন কান্দাপাড়া দক্ষিনপাড়া থেকে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] গ্রেপ্তারকৃত আসামী মোঃ শরিফ তালুকদার (২৫), পিতা-মোঃ আনিছুর রহমান, সাং-কান্দাপাড়া দক্ষিনপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জের।

[৪] র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

[৫] এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ১১০০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

[৬] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

[৭] গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়