শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মতো বাংলাদেশেও থাকছে ‘ বাংলাদেশ টাইগার্স’ নামে ছায়া দল

স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশ জাতীয় দলের কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে বা সিরিজ থেকে নাম সরিয়ে নিয়ে বিকল্প ক্রিকেটার নিয়ে ঝামেলায় পড়তে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। এই সমস্যার সমাধানে একটি ছায়া দল গঠন করছে বিসিবি।

[৩] যার নাম দেয়া হয়েছে বাংলাদেশ টাইগার। সেখানে জাতীয় দলের মতোই থাকবে ক্রিকেটারদের নির্ধারিত পজিশন। ইংল্যান্ডে আছে 'এ' দলের আদলে সাজানো ‘ইংল্যান্ড লায়ন্স’, আয়ারল্যান্ডে ‘আয়ারল্যান্ড উলভস’। বাংলাদেশ 'এ' দলের কোনো কার্যক্রম না থাকলেও এই ছায়া দলের কার্যক্রম হবে ‘এ’ দলের মতোই।

[৪] এখান থেকেই বিবেচনা করা হবে জাতীয় দলের জন্য প্রয়োজনীয় ক্রিকেটারদের। এ ছাড়া জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা অনেক সময় অনুশীলন সুবিধা থেকেও বঞ্চিত হন। এই ছায়া দলের ক্রিকেটাররা অনুশীলনের পূর্ণ সুবিধা পাবেন। মঙ্গলবার (১৫ জুন) রাতে বোর্ড সভা শেষে এমনটাই ঘোষণা দিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

[৫] বিসিবি সভাপতি এ প্রসঙ্গে বলেন, কিছুদিন আগে আমরা একটি ছায়া জাতীয় দলের কথা বলেছিলাম আপনাদেরকে। সেটাও আজকে বোর্ডে চূড়ান্ত হলো। বাংলাদেশ টাইগার নামে একটা ছায়া জাতীয় দল আমরা তৈরি করতে যাচ্ছি।

[৬] এই ছায়া দল তৈরির কারণ হিসেবে নাজমুল হাসান বলেছেন, এখন যেটা হয়, ধরুন ওপেনিংয়ে একটা খেলোয়াড় নেই। খেলবে না অথবা ইনজুরিতে বা কোনো কারণে নেই, তখন আমরা ট্রায়ালের মত একেকদিন একেক জনকে চেষ্টা করি। আজকে একে করি, কালকে ওকে করি।

[৭] জাতীয় দলের জন্য নির্ধারিত পজিশনের ক্রিকেটারদের যোগান প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, আমাদের যদি প্রস্তুত থাকত, যদি জাতীয় দলে দরকার হয় কে যাবে... এভাবে এক নম্বর, তিন নম্বর, সাত নম্বর- পজিশন অনুযায়ী কোচ চাহিদার কথা বলে দিবে ঐ অনুযায়ী আমরা খেলোয়াড়দের সারা বছর ট্রেনিং দেব। যাতে জাতীয় দলের প্রয়োজনে সাথে সাথে বিকল্প হিসেবে চলে যেতে পারে। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়