শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৪:২৬ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানিকে হারিয়ে ইউরো মিশন শুরু করল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: জয় দিয়েই ইউরো মিশন শুরু করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। মৃত্যুকূপ খ্যাত ‘এফ’ গ্রুপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারাল তারা।

মঙ্গলবার মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বল দখলের লড়াই ও আক্রমণে এগিয়ে থাকল জার্মানিই। কিন্তু প্রথমার্ধের ২০ মিনিটে ম্যাটস হাম্মেলসের করা আত্মঘাতী গোলে হার মানতে হলো দলটিকে।

কিলিয়ান এমবাপ্পে অবশ্য দারুণ নৈপুণ্যে জালে বল জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডে বাতিল হয় তার গোল। এরপর তার এসিস্ট থেকে করিম বেনজেমা জালে বল জড়ালেও বাতিল হয় তা। শেষ পর্যন্ত ওই আত্মঘাতী গোলেই জয় নিশ্চিত হয় তাদের। আর হতাশায় পুড়ে জার্মানি।

এদিন গ্রুপের আরেক ম্যাচে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের মিশন শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। ৩ পয়েন্ট নিয়ে তারা গ্রুপের শীর্ষে। সমান পয়েন্ট নিয়ে ফ্রান্স দ্বিতীয় স্থানে। আর পয়েন্ট শূন্য জার্মানি ও হাঙ্গেরি যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।

শনিবার মিউনিখে জার্মানি নিজেদের পরের ম্যাচ খেলবে পর্তুগালের বিপক্ষে। বুদাপেস্টে ফ্রান্সের লড়বে হাঙ্গেরির সঙ্গে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়