শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৫:২৩ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৫:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে এক গৃহবধূর আত্মহত্যা, পরিবারে দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ননদের বাড়িতে এসে রান্না ঘরের তিরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দিপা।

[৩] রোববার (১৩ জুন) ভোরে শমশেরনগর গোবিন্দপুর মঈনুল ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত দীপা চৌধুরী (২৮) মুন্সি বাজার ইউনিয়নের বিক্রমকল গ্রামের সাইফুল ইসলাম এর স্ত্রী।

[৪] জানা যায়, মুন্সি বাজারের বিক্রমকল গ্রামের সাইফুল ইসলাম এর বাড়ি। দীপা চৌধুরী আগে আরো একটি বিয়ে হয়। সেই সংসারে ১৪ বছরের ছেলে আছে। দিপা চৌধুরী বেশ কিছু দিন লন্ডন প্রবাসী ছিলেন। পরে প্রথম স্বামী সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে।

[৫] নিহতের বোন মৌমিতা বলেন, দ্বিতীয় স্বামীর সাইফুল ইসলামের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাদের মধ্যে কোর্টের মাধ্যমে বিয়ে হয়। পরে মেয়ের পরিবার তাদের আনুষ্ঠানিক ভাবে মেনে নেয়। কিছুদিন পর শুরু হয় তাদের পারিবারিক দ্বন্দ্ব।

[৬] মৌমিতা আরও বলেন, সাইফুল ইসলাম পরকিয়া লিপ্ত ছিলেন আমার বোন আত্নহত্যা করতে পারেনা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা আইনের সহযোগিতা চাই।

[৭] এদিকে স্বামী সাইফুল ইসলাম এর বোন সেফি বেগম বলেন, রমজানের আগে আমার বাড়িতে আসেন তিনি। মোটরসাইকেল এক্সিডেন্ট করার কারণে স্ত্রীর দীপা চৌধুরীকে নিয়ে আমার বাড়িতে বসবাস করে। দিপা চৌধুরী আমার পাশে ঘুমাতো ভোরে উঠে তার লাশ দেখতে পাই।

[৮] পরে শমশেরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাসুক আলি পুলিশ ফাড়ঁতে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

[৯] শমশেরনগর পুলিশ ফাঁড়ি এস আই শাহ আলম আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশের সুরাতহাল তৈরি করেছি। ময়না তদন্ত প্রতিবেদন আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়