শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মসজিদের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

লালমনিরহাট প্রতিনিধিঃ [২] লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মসজিদের ছাদ থেকে পড়ে নয়ন চন্দ্র (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

[৩] রোববার (১৩ জুন) সকালে সরকারি আদিতমারী কলেজের পুরাতন মসজিদ ভাঙতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নয়ন চন্দ্র উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের স্টোরপাড়া এলাকার সতিশ চন্দ্রের ছেলে।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানান, সরকারি আদিতমারী কলেজে নতুন মসজিদ নির্মাণ করার জন্য পুরাতন মসজিদটি ভাঙার কাজ চলছিলো। নয়ন চন্দ্রসহ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। ঘরের টিন খুলতে ছাদে উঠেন নয়ন। এ সময় পা পিছলে নীচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গুলফাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়