শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০২:১৪ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ০২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণদের কাছ থেকে ভিডিও শুভেচ্ছা বার্তা আহ্বান

বাশার নূরু: [২] আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে জন্ম হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটির। সাধারণ মানুষের পাশে থেকে সকল চড়াই-উৎরাই পার করে এ বছরের ২৩ জুন আওয়ামী লীগ পালন করতে যাচ্ছে এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দেশের তরুণদের কাছে দলটি আহ্বান করছে তারুণ্যের প্রত্যাশা নিয়ে শুভেচ্ছা বার্তা। এজন্য আগ্রহীদের কাছ থেকে মোবাইল ফোনে ভিডিও করে opinion@albd.org ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

[৩]দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, বিষয়বস্তুর ওপর প্রাসঙ্গিক শুভেচ্ছা বার্তা থেকে নির্বাচিত কিছু ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে প্রকাশ করা হবে।

[৪]শুভেচ্ছা বার্তার বিষয়বস্তু  
করোনা মোকাবেলায় আওয়ামী লীগের পদক্ষেপ,

গত ১২ বছরে বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্য ও ব্যার্থতা,

আওয়ামী লীগের কাছে তরুণদের প্রত্যাশা,

সরকারের বিভিন্ন কাজের মূল্যায়ন,

দেশকে এগিয়ে নিতে তরুণদের পরামর্শ,

[৫]শুভেচ্ছা বার্তা পাঠানোর শেষ সময় - ২০ জুন, রাত ১১ টা ৫৯ মিনিট

শুভেচ্ছা বার্তা মোবাইল বা ট্যাবে ভিডিও করে মেইল করা যাবে। মেইলের বিষয় হিসেবে অবশ্যই 'Video Message ALBD 72nd Anniversary- Youth'  লিখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়