শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০২:০৩ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইজেরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ৫৩ গ্রামবাসী

রাকিবুল আবির: [২] নাইজেরিয়ার জামফারা রাজ্যে সন্ত্রাসীগোষ্ঠীর গুলিতে কয়েকটি গ্রামের অর্ধশতাধিক গ্রামবাসী নিহত হয়। দেশটির পুলিশ ও স্থানীয় বাসিন্দারা এ তথ্য নিশ্চিত করেছে। আলজাজিরা

[৩] সন্ত্রাসীরা মোটর সাইকেলে করে জুরমি জেলার কাদাওয়া, কাওয়াটা, মাদুবা, গানদা সামু, সাউলাওয়া ও আশকাওয়া গ্রামে বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ব্যাপী হামলা চালায়। নির্বিচারে তারা গুলিবর্ষণ করে জনসাধারণের ওপর। পালিয়ে যেতে বাধ্য হয় গ্রামবাসীরা। হামলায় কমপক্ষে নিহত হয় ৫৩ জন। যাদের মধ্যে ১৪ জনের মরদেহ উদ্ধার করে রাজধানীতে নেওয়া হয়। স্থানীয়রা আরো ৩৯টি মরদেহ মাটি চাপা অবস্থায় উদ্ধার করে।

[৪] স্থানীয় বাসিন্দা হারুন জানায়, আমরা শুক্রবার ২৮টি মরদেহ উদ্ধার করি এবং শনিবার ১১ জনের মরদেহ উদ্ধার করি। তাদের দাফন করাটাও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, যেকোনো সময় আবারো হামলা হতে পারে।

[৫] পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঐ এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

[৬] গত বছরের ডিসেম্বর থেকে এপর্যন্ত ৮৫০ জন ছাত্র-ছাত্রীকে অপহরণ করেছে নাইজেরিয়ার এ সন্ত্রাসী গোষ্ঠী। মোটা অঙ্কের টাকা নিয়ে অধিকাংশকে ছেড়েও দেওয়া হয়। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়