শিরোনাম
◈ ৩. তেল স্থাপনাকে ঘিরে সতর্কতা, সৌদি–কাতার–আমিরাতে বাসিন্দাদের সরতে বলল ইরান ◈ ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর ◈ তেলের বাজারে চাপ, হরমুজ এড়িয়ে বিকল্প পথে রপ্তানি বাড়াচ্ছে দেশগুলো ◈ বিশ্ব কা‌পের ভেন‌্যু প‌রিবর্তনে ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার ◈ কপাল মন্দ সে‌নেগা‌লের, জিতেও শিরোপা পে‌লো না, মরক্কো আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন ◈ আবারও হামলার শিকার বাগদাদে মার্কিন দূতাবাস ◈ গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী ◈ এবার মুসলিম দেশে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ ◈ কৃষকদের আর্থিক নিরাপত্তায় বড় পদক্ষেপ, আসছে ফসল বীমা ◈ এক মাসে কতদূর এগোল সরকার: অর্থনীতি, রাজনীতি ও কূটনীতির হিসাব

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৪:২৯ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্ত, একাই বগি নিয়ে ঢাকায় গেলেন ট্রেন পরিচালক

রিয়াদ ইসলাম,:[২] কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের এক ট্রেন পরিচালকে শনিবার ঢাকায় নেওয়া হয়েছে। খুলনা-ঢাকা রুটে চলাচলকারী ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনে আলাদা একটি বগি যুক্ত করে তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এটা কোয়ারেন্টিন কোচ।

[৩] ওই ট্রেন পরিচালকের নাম শরিফুল ইসলাম। শনিবার তাঁকে খুলনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় নেওয়া হয়। অতিরিক্ত একটি বগিতে তিনি একাই ঢাকায় যান।

[৪] সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন শরিফুল ইসলাম। কোনোভাবেই জ্বর কমছে না। তিন দিন থেকে কাশি শুরু হয়েছে। দেখা দিয়েছে শ্বাসকষ্টও। তাই তাঁকে গত বৃহস্পতিবার বিকেলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে। ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হবে তাঁকে।

[৫] জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বলেন, ‘শরিফুল ইসলাম কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বললেন, তাঁকে ঢাকায় নিতে হবে। সে জন্য চিত্রা এক্সপ্রেসে তাঁর জন্য আলাদা একটি বগি যুক্ত করে তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘এটা কোয়ারেন্টিন কোচ। করোনা রোগীদের জন্য এই কোচের ব্যবস্থা করা হয়েছে। ঢাকায় পৌঁছার পর তিনি হাসপাতালে ভর্তি হবেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়