শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ১১:৩৫ রাত
আপডেট : ১১ জুন, ২০২১, ১১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিবের কাণ্ড গুরুত্বসহকারে প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম

মাহিন সরকার : [২] আরও একটি অনাকাঙ্খিত ঘটনার জন্ম দিলেন সাকিব আল হাসান। এবার শুধু অপরাধই করেননি, মাঠে ক্রিকেটের জঘন্য ঘটনা ঘটালেন। তেড়ে গেলেন আম্পায়ারকে মারতে। রাগে স্ট্যাম্পে লাথি মারতেও পিছ পা হননি। অকথ্য ভাষায় গালিগালাজও করলেন।

[৩] তা একমাত্র ঘটনা নয়। মিরপুরে বৃষ্টি ও বাতাসের কারণে আম্পায়ার যখন কভার আনার ডাক দেন তখন আবার মেজাজ হারান সাকিব। এবার তেড়ে গিয়ে ৩ স্ট্যাম্প তুলে ছুঁড়ে ফেলেন। রাগ তখনও কমেনি সাকিবের। আম্পায়ারের সঙ্গে ঔদ্বত্যপূর্ণ আচরণ করতেই থাকেন। ছুটে যান মাঠের বাইরের রিজার্ভ আম্পায়ারের দিকেও। সেখানে আবাহনীর কোচ খালেদ মাহমুদের সঙ্গে দূর থেকেই চিৎকার-চেঁচামেচি হয় তার।

[৪] আনন্দ বাজার , আজকাল , জি নিউজ , ক্রিকইনফো , জিও নিউজসহ বিশ্বের আরও অনেক গণমাধ্যম সাকিবের এই কাণ্ডটি গুরুত্বসহকারে প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়