শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার মাসে বজ্রপাতে ১৭৭ জনের মৃত্যু, চলতি মাসের প্রথম সপ্তাহে মারা গেছেন ৬৫ জন

মনিরুল ইসলাম :[২] ২০২১ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত চার মাসে বজ্রপাতে ১৭৭ প্রাণহানি এবং ৪৭ জন আহত হয়েছেন। এর মধ্যে শুধু কৃষি কাজ করতে গিয়েই মৃত্যু হয়েছে ১২২ জনের।

[৩] শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম। সংগঠনের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বজ্রপাত বিশেষজ্ঞ ড. মুনির আহমেদ প্রমুখ।

[৪] সংবাদ সম্মেলনে জানানো হয়, আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে মারা গেছেন ১৫ জন। এছাড়া ঘরে অবস্থানকালে ১০, নৌকায় মাছ ধরার সময় ৬, মাঠে গরু আনতে গিয়ে পাঁচ, মাঠে খেলার সময় তিন এবং বাড়ির আঙিনায়-উঠানে খেলা করার সময় বজ্রপাতে ৬জনের মৃত্যু হয়েছে।

[৫] চলতি বছর বজ্রপাতে মৃত্যুর মধ্যে পুরুষের সংখ্যা ১৪৯ এবং নারী ২৮। নারী ও পুরুষের মধ্যে শিশুর সংখ্যা ১৩, কিশোর ছয় ও কিশোরী তিন।

[৬] পরিসংখ্যানে বলা হয়, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বজ্রপাতে হতাহতের কোনো ঘটনা না থাকলেও মার্চ মাসের শেষের দিন থেকে মৃত্যুর ঘটনা শুরু হয়। এর পর থেকে চলতি জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মারা যান ১৭৭ জন।

  • সর্বশেষ