শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিনজিয়ানে ভীতিকর নরকের পরিস্থিতি তৈরি করেছে চীন: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আসিফুজ্জামান পৃথিল: [২]বেইজিং এর বিরুদ্ধে ২য়বার মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আনলো কোনও আন্তর্জাতিক সংস্থা। [৩] বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে সেখানকার পরিস্থিতি জাতিসংঘকে তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি বলেছে, উইঘুর, কাজাখ ও অন্যান্য মুসলিম জনগোষ্ঠীকে গণহারে আটক করা হচ্ছে, তাদের ওপর নজরদারি চালানো হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে। বিবিসি

[৪] অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড মনে করেন, চীন সরকার জিনজিয়ানে একটি ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তিনি বলেন, চীন তার উদ্দেশ্য সাধনের জন্য সেখানকার জনসাধারণের ওপর নির্যাতন চালাচ্ছে, ভুল বোঝাচ্ছে। এ ছাড়া তাদের বিভিন্ন অস্থায়ী শিবিরে নিয়ে ভয়ংকর নির্যাতন চালাচ্ছে। এ ছাড়া লাখ লাখ মানুষের ওপর নজরদারি করছে চীন।

[৫] এদিকে চীনের উইঘুরদের রক্ষায় পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সমালোচনা করেছেন ক্যালামার্ড। তিনি বলেন, গুতেরেস তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ক্যালামার্ড বলেন, ‘আন্তোনিও গুতেরেস সেখান পরিস্থিতির জন্য চীনের নিন্দা জানাননি। এ ছাড়া সেখানকার পরিস্থিতি জানতে আন্তর্জাতিক তদন্তেরও কোনো আহ্বান জানাননি।’

[৬] জিনজিয়াংনে বন্দিশিবিরে একসময় ছিলেন এমন ৫৫ জনের সাক্ষাৎকার নিয়েছে সংগঠনটি। উইঘুরদের পরিস্থিতি নিয়ে এর আগেও বিভিন্ন সংগঠন প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগে গত এপ্রিলে হিউম্যান রাইটস ওয়াচ একটি প্রতিবেদন প্রকাশ করে। তারা বলেছিল, মানবতার বিরুদ্ধে যে অপরাধ সেখানে সংঘটিত হচ্ছে তার জন্য দায়ী বেইজিং।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়