শিরোনাম
◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ১২:০৩ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাশিয়ার ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে মুখ খুললো বাহরাইন

রাকিবুল আবির: [২] রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে বাহরাইনের স্বাস্থ্যমন্ত্রণালয় বলছে করোনা মোকাবেলায় তা ৯৪.৩ শতাংশ কার্যকর। আল আরাবিয়া

[৩] বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বাহরাইন স্বাস্থ্যমন্ত্রণালয় গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৫ হাজার রোগীর দেহে স্পুটনিক ভ্যকসিনের ক্লিনিকাল পরীক্ষা চালায়। তাদের ভাষ্যমতে ভ্যাকসিনটির ফলাফল অত্যন্ত সন্তোষজনক। রয়টার্স

[৪] রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড এর প্রধান কিরিল দিমিত্রিয়েভ তাদের এই ভ্যাকসিন সম্পর্কে বলেন, স্পুটনিকের কার্যকারিতা তখনই ৯৪.৩ শতাংশ হবে যখন প্রথম ডোজ গ্রহণের দুই সপ্তাহ পর রোগী দ্বিতীয় ডোজ গ্রহণ করবে।

[৫] সুরক্ষার দিক থেকেও ভ্যাকসিনটি বিশেষ সাফল্য অর্জন করেছে। কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই এই ভ্যাকসিনে।

[৬] চলতি মাসের শুরুর দিকে স্পুটনিক ভ্যাকসিন উৎপাদন এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগলোতে এর সরবরাহ নিয়ে রাশিয়া ও বাহরাইনের মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়