শিরোনাম
◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ১০:১৭ রাত
আপডেট : ১১ জুন, ২০২১, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুক্রবার বিকাল ৫টা থেকে ১৭ই জুন পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় কঠোর বিধিনিষেধ জারি

সারোয়ার জাহান: [২] রাজশাহী মহানগরীতে করোনা পরিস্থিতি অবনতির কারণে সিটি করপোরেশন এলাকায় শুক্রবার ১১ জুন বিকাল ৫টা থেকে ১৭ই জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। এসময় সব ধরনের যান চলাচল ও দোকানপাট বন্ধ থাকবে। চ্যানেল ২৪

[৩] রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। অপর পাঁচজন নমুনা পরীক্ষার আগেই মারা গেছেন।

[৪] ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে রাজশাহীর ৯ জন ও চাঁপাইনবাবগঞ্জের তিনজন রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে ৪২ জন ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২৯০ জন। এনটিভি

এদিকে, গতকাল বুধবার রামেক হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৪০৪ জনের নমুনা পরীক্ষার পর ১৬৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৮৩।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়