শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৯:০২ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসন্ন জি-৭ সম্মেলনের মিডিয়া সেন্টারে বোমা হামলার উড়ো খবর, গ্রেপ্তার এক

জুয়েল রানা: [২] দায়িত্বরত সকল কর্মকর্তাদেরকে পুলিশ বের করে নিয়ে যায় নিরাপত্তার স্বার্থে। পরে সকালে আবার তাদেরকে হোটেলে ফিরিয়ে আনা হয়। আল আরাবিয়া

[৩] রয়েল নেভির বোমা নিস্ক্রিয়করণএকটি ইউনিটকে খবর দিয়ে আনা হয় সেখানে। হোটেল এবং আশেপাশের এলাকা থেকে প্রায় একশ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

[৪] পুলিশ জানায়, হোটেল থেকে ২০ বছর বয়সী এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং সে এখন তাদের হেফাজতে আছে।

[৫] উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যে পৌঁছেছেন এবং তিনি ফ্যালমাথ থেকে প্রায় ২৫ মাইল দূরে কার্বিস বে’র একটি রিসোর্টে আছেন এখন।

[৬] আসন্ন জি-৭ সম্মেলনকে সামনে রেখে ৫ হাজার পুলিশের এক বিশাল নিরাপত্তাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। কার্বিস বে যাওয়ার রাস্তা এবং উপকূলীয় পথ বন্ধ করে দিয়েছে পুলিশ। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়