শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের গত ৩ দিনে ১৭ করোনা রোগী শনাক্ত, উপজেলায় রোগী শনাক্তের হার ৬০ শতাংশ

বাবুল আক্তার : [২] ভারত সিমান্তবর্তী এই উপজেলায় গত ৮ ও ৯ জুন ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন রোগী শনাক্ত হয়েছে। ৮ জুন ১২ টি নমুনায় ৮ জন এবং ৯ জুন ১২ টি নমুনায় ৬ জন রোগী শনাক্ত হয়। সে হিসেবে দুইদিনে উপজেলায় রোগী শনাক্তের হার ৬০ শতাংশ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন নাহার লাকি এই তথ্য নিশ্চিত করেছেন।

[৩] ভারত সিমান্তবর্তী যশোরের চৌগাছা উপজেলায় করোনা রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। উদ্বেগের বিষয় হলো সারা উপজেলায় রোগী ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত সংক্রমণ বাড়লেও সাধারণ মানুষ স্বাস্থ্য সচেতনতা মানতে চাইছেনা।

[৪] হাসপাতালসূত্রে জানা যায়, ১ মে থেকে ১০ জুন পর্যন্ত উপজেলায় ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত ৫০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে ২২ জন রোগী শনাক্ত হয়।

[৫] গত ৫ জুন ৯ টি নমুনা পরীক্ষা করে ৩ টি নমুনা পজিটিভ হয়। ৬ জুন ৮ টি নমুনার মধ্যে ১ টি এবং ৭ জুন ৯ টি নমুনার মধ্যে ৪ টি, ৮ জুন ১২ টি নমুনার মধ্যে ৮ টি নমুনা পজিটিভ হয়। এদিন রোগী শনাক্তের হার গিয়ে দাড়ায় ৭৫ শতাংশে। ৯ জুন ১২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর সিভিল সার্জনে পঠানো হয়। সেখান থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পরীক্ষার পর ১০ জুন প্রাপ্ত ফলাফলে উপজেলার ৬ টি নমুনা পজিটিভ ফল দেয়। এদিন রোগী শনাক্তের হার ৫০ শতাংশ।

[৬] হাসপাতালে রোগীর পরিসখ্যানে দেখা যায় ২০ জন রোগী উপজেলার ভারত সিমান্তবর্তী বিভিন্ন গ্রামঞ্জলের এবং বাকি ১৮ জন পৌর সদরের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুর নাহার লাকি বলেন, আজ বৃহস্পতিবার শনাক্ত হওয়া ৬ জন রোগীদের বেশিরভাগই পৌরসদরের। তিনি বলেন, আক্রান্ত সকলেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

[৭] তিনি সিমান্তবর্তী উপজেলায় করোনার সংক্রমণ রোধে সকলকে স্বাস্থবিধি মেনে চলার অনুরোধ করেন। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়