শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৬:৩১ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে নুরুল ইসলাম স্মৃতি আন্তর্জাতিক র‌্যাপিড দাবা টুর্নামেন্ট শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: [২] নারায়ণগঞ্জ চেস একাডেমির উদ্যোগে আগামীকাল ১১ জুন শুক্রবার সকাল ১০টায় ‘নুরুল ইসলাম স্মৃতি আন্তর্জাতিক র‌্যাপিড দাবা টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হবে।

[৩] উদ্বোধন করবেন গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ এবং নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার দুই যুগ্মসম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওসার।

[৪] অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের প্রধান উপদেষ্টা মিসেস সালমা বেগম।

[৫] সন্ধ্যায় টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করবেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদ উল্যা, বিশ্ব দাবা সংস্থার ফিদের এশিয়ান জোন সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন শামীম এবং নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মর্তুজা শরিফুল ইসলাম।

  • সর্বশেষ