শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগকে মেডিক্যাল সামগ্রী দিচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি

সমীরণ রায়: [২] করোনা মোকাবেলায় আওয়ামী লীগকে অনুদান হিসেবে মেডিক্যাল সামগ্রী দিচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি। আগামী ১৩ জুন এই সামগ্রী ঢাকায় এসে পৌঁছাবে।

[৩] বৃহস্পতিবার প্যালেস্টাইনকে মেডিক্যাল সামগ্রী প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ তথ্য জানান।

[৪] তিনি বলেন, চীন থেকে ছয় লাখ টিকা আনার জন্য আমরা দুটি সি-১৩০ প্লেন পাঠাচ্ছি। চাইনিজ কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে অনেক দান-খয়রাত করছে। বিভিন্ন ধরনের মেডিক্যাল ইকুইপমেন্ট। টিকা ওঠানোর পর প্লেনে যত জায়গা থাকবে, সেটি (অনুদান সামগ্রী) পুরোটা ভরে নিয়ে আসবে।’

[৫] চীন থেকে উপহার হিসেবে এর আগে পাঁচ লাখ টিকা আনা হয়েছিল। এছাড়া চীনা সিনোফার্ম কোম্পানির সঙ্গে টিকা কেনার বিষয়ে বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা দাম প্রকাশ করে দেওয়ায় পুরো প্রক্রিয়াটি বিঘ্নিত হচ্ছে।

[৬] মন্ত্রী বলেন, ‘চীন থেকে টিকা সংগ্রহে কোনও ঝামেলা নেই। ব্যবসায় অনেক গোপনীয় বিষয় থাকে। তথ্য প্রকাশ করবো না, এই চুক্তিতে আমরা সই করেছি।

[৭] একটি চাইনিজ কোম্পানির সঙ্গে ব্যবসা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা যেসব আইন-কানুন গ্রহণ করেছি, সেটি আমাদের মেনে চলা উচিত। আমরা এরপরে বলেছি, এটা অনিচ্ছাকৃত ভুল এবং আমরা বুঝিনি। এরপর তারা বুঝেছে এবং গ্রহণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়