শিরোনাম
◈ ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভ্রান্তি, আবেদন করে রিজেক্ট হচ্ছেন অনেকে, জুন শেষে চালুর আশায় ঢাকা ◈ জ্বালানি সংকটের শঙ্কা নেই: মে মাসে আমদানি ৫ লাখ টনের বেশি ◈ ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা–কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির ঘোষণা হাইকোর্টের ◈ বাংলা‌দে‌শের কা‌ছে টেস্ট হা‌রের পর পাকিস্তান দলকে আইসি‌সি মোটা অঙ্কের জরিমানা কর‌লো ◈ হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু ◈ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে ধ্বংস হচ্ছে ফসল, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন ◈ মিসাইল ছোড়া ছাড়াই ইরান চুক্তি সফল করেছিলাম: বারাক ওবামা ◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও) ◈ উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ◈ সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৩:০৮ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যাগের দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

আরিফুর রহমান : [২] মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির পিতা ও মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আসমত আলী খানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন জেলার ৪টি উপজেলার কয়েকশ’ মুক্তিযোদ্ধা।

[৩] এছাড়া সামাজিক-রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের সহস্রাধিক মানুষও অংশ নেন। এ সময় বক্তারা জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার পদত্যাগের দাবী জানান। পাশাপাশি নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান করেন। তা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা। পরে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি দেন মুক্তিযোদ্ধারা।

[৪] এদিকে একই দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করেন ছাত্রলীগ ও যুবলীগের একাংশ। এ সময় সড়কে দাঁড়িয়ে জেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যাগের দাবীতে স্লোগান দেন তারা।

[৫] প্রসঙ্গত, সম্প্রতি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা রাজৈরে এক অনুষ্ঠানে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির পিতা মাদারীপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আসমত আলী খানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন। এ সময় সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা শাজাহান খানের বাবার বিভিন্ন পদক পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে আসমত আলী খানের ভুমিকা নিয়েও সমলোচনা করেন সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। এরই প্রতিবাদে জেলাজুড়ে শুরু হয় প্রতিবাদ ও সমালোচনার ঝড় ওঠে।

[৬] উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মাদারীপুরে জেলা আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম এবং অন্যটির নেতৃত্ব দেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান। বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বাহাউদ্দিন নাসিমের অুনসারী। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়