শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০২:৫৯ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে বেপরোয়া কিশোর গ্যাং, ‘আকাশ’ এবং ‘সামী গ্রুপের’ ১৮ সদস্য গ্রেপ্তার

মাসুদ আলম : [২] বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর লালবাগ, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-২।

[৩] গ্রেপ্তারকৃতরা হলেন-আকাশ (২৭), ফয়সাল মাহমুদ (২৬), ইমরান (১৯), মিরাজুল করিম (২৩), মামুনুর রশিদ চৌধুরী ওরফে জনি (৩০), ফারহান আহমেদ (২৩), আল আমিন (২৬), মাসুদ রানা ওরফে রাজ (২৪), নাহিদ (১৮), শান্ত (১৮), রাব্বি আল মামুন (২৩), ফেরদৌস (১৮) এবং বাকি ছয়জন অপ্রাপ্ত বয়স্ক।

[৪] কিশোর গ্যাংয়ের সদস্যরা ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। তাদের কাছ থেকে ১০টি ছুরি, ৩টি ড্যাগার, ২টি ক্ষুর, ২টি এন্টিকাটার বেøড, ২টি তালা ভাঙ্গার যন্ত্র, ২টি গ্রীল কাটার যন্ত্র ও ৮টি মোবাইলসহ জব্দ করা হয়।

[৫] র‌্যাব-২ এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাং ‘আকাশ গ্রুপ’ এবং ‘সামী গ্রুপের’ সদস্য। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। টিকটক, লাইকিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ার/তৈরির কথা স্বীকার করে। এমনকি এলাকায় প্রভাব বিস্তারে, নিজেদের গ্রæপের আধিপত্য বজায় রাখতে অন্যান্য কিশোর গ্যাংয়ের সঙ্গে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও জড়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়