শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০২:২৭ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্ভিক্ষের কবলে ইথিওপিয়ার টিগ্রে প্রদেশ, ৩ লাখ ৫০ হাজার মানুষ আছে খাদ্য সংকটে, জাতিসংঘের প্রতিবেদন

রাকিবুল রিফা: [২] জাতিসংঘের অপ্রকাশিত একটি তথ্যচিত্রে এমন তথ্য বেরিয়ে এসেছে। তীব্র খাদ্য সংকটের পাশাপাশি চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছে সেখানকার নাগরিকরা। রয়টার্স

[৩] গত বছরের নভেম্বর থেকে টানা সাত মাস সংঘর্ষ চলছে টিগ্রেতে। সেনাবাহিনী ও টিগ্রের ন্যাশনাল ফোর্সের মধ্যে চলমান সংঘাত বন্ধের বিষয়েও কোনো ইতিবাচক বিষয় পরিলক্ষিত হচ্ছে না। এ সংঘর্ষ দীর্ঘমেয়াদী হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

[৪] এর আগে অঞ্চলটিতে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন বলে জানায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। বলা হয়, টিগ্রের ৯১ শতাংশ মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন। সংস্থাটির মুখপাত্র টমসন ফিরি বলেন, এই অঞ্চলের ৫২ লাখ মানুষের মধ্যে ১০ লাখকে খাবার বিতরণ করতে পেরেছি আমরা। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়