শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ১২:৩০ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে সাতক্ষীরা শহর জুড়ে পুলিশের ব্যারিকেড, শনাক্তের হার ৫০.৫২ শতাংশ

আসাদুজ্জামান : [২] করোনার উর্ধমুখী ঠেকাতে সপ্তাহব্যাপী লকডাউনের ষষ্ঠ দিনে সীমান্ত জেলা সাতক্ষীরা শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসানো হয়েছে। বাঁশ ও চেয়ার টেবিল ফেলে যানবাহন চলাচলে বাধা দিচ্ছে পুলিশ। লকডাউনের বাধা নিষেধ আরও কড়াকড়ি করা হয়েছে।

[৩] জরুরি প্রয়োজনে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করছেন। তবে ছাড় রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান ও যানবাহনের জন্য। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ।

[৪] এরই মধ্যে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে সর্দি, কাশি, জ¦র ও ডায়রিয়ার মতো করোনার নানা উপসর্গ। ফলে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্যবিভাগ। সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, এ বিষয়ে শনিবার অনুষ্ঠেয় করোনা প্রতিরোধ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

[৫] এদিকে, গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনায় পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৫০.৫২ শতাংশ। এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ১৪৫ জন। অপরদিকে, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীসহ ৪ জন মারা গেছেন। এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ২৪০ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জেলায় মোট ৪৯ জন।

[৬] মৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার পরানদহা গ্রামের রুপবান বিবি (৫৫), একই উপজেলার আখড়াখোলা আমতলা গ্রামের রিজিয়া খাতুন (৩৫), ভোমরা ইউনিয়নের গয়েশপুর গ্রামের রুহুল কুদ্দুস (৫৫) ও শহরের মুন্সিপাড়া এলাকার কামরুজ্জামান (৬৫)।

[৭] অপরদিকে, করোনা সংক্রমনের হার বৃিদ্ধর মধ্যেও শহর ও গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। কিছুতেই তারা মানতে চাচ্ছেননা স্বাস্থ্যবিধি। ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম।

[৮] তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০টি মামলায় ৩২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়