শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৯:৫৩ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৯:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৬ জুন মুখোমুখি হতে যাচ্ছেন বাইডেন ও পুতিন

জুয়েল রানা: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জি-৭ এবং ন্যাটোর সম্মেলনে যোগ দিতে এই সপ্তাহে ইউরোপ যাচ্ছেন। এরপর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেনেভায় দেখা করবেন। স্পুটনিক ইন্টারন্যাশনাল

[৩] রাশিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে দেখা করার জন্য তিনি কয়েক দশক অপেক্ষা করেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি।

[৪] বাইডেন তার এই প্রথম বিদেশ সফরের জন্য কি প্রস্তুতি নিয়েছেন এমন এক প্রশ্নের জবাবে সাকি রসিকতা করে বলেন, তিনি তার পুরো রাজনৈতিক জীবন কাটিয়েছেন প্রস্তুতিতে।

[৫] সম্মেলনের আগে ১০ জুন তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দেখা করবেন। তারপর ১৪ জুন ব্রাসেলসে ন্যাটো সদস্যদের সঙ্গে বৈঠকের পর প্রথমবারের মতো ইউএস-ইইউ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

[৬] এরপর তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে জেনেভায় যাবেন। দ্বিপক্ষীয় সম্পর্ক, কৌশলগত পরমাণু স্থিতিশীলতা এবং করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই ও আঞ্চলিক সংঘাতের মতো বিভিন্ন ইস্যু নিয়ে দুই নেতা আলোচনা করবেন। সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়