শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৮:৪৬ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোরিয়া থেকে এলো রেলের নতুন ১০ ইঞ্জিন

সমীরণ রায়: [২] বাংলাদেশ রেলওয়র জন্য আনা হলো ১০টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন)। এসব ইঞ্জিন ট্রায়াল রান শেষে ট্রেনে যুক্ত হবে।

[৩] বুধবার বাংলাদেশ রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) মো. বোরহান উদ্দিন বলেন, দক্ষিণ কোরিয়া থেকে ইঞ্জিনগুলো চট্টগ্রাম বন্দরে এসেছে। এগুলো বন্দরের জাহাজ থেকে খালাস করা হচ্ছে। ১০টি ইঞ্জিন নামানোর শেষ হবে বৃহস্পতিবার।

[৪] তিনি আরও বলেন, ইঞ্জিনগুলো এনে রেলওয়ে পূর্বাঞ্চলে রাখা হবে। এরপর পরীক্ষামূলকভাবে চালানো হবে। পরীক্ষায় সফল হলে এগুলো বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হবে। এই ইঞ্জিনগুলো বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হলে রেলওয়ে পরিচালনায় গতি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

[৫] কোরিয়া থেকে আমদানি করা এসব ইঞ্জিন যাত্রীবাহী ট্রেন ছাড়াও পণ্যবাহী ট্রেনে যুক্ত করা হবে। ফলে পণ্যবাহী ট্রেন থেকে আগের চেয়ে দ্বিগুণ রাজস্ব আয়ের আশা করছেন রেলওয়ের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়