শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ১০:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজতের ৫০ নেতাকর্মীর তথ্য চেয়েছে দুদক

বাশার নূরু: [২] হেফাজত ইসলামের ৫০ নেতাকর্মীর দুর্নীতির অনুসন্ধানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ইমিগ্রেশনের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

[৩] বুধবার দুপুরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার।

[৪] তিনি বলেন, একেবারে কোনো কাগজপত্র ছাড়া তো জিজ্ঞাসাবাদ করা যায় না। তাদের তথ্যের জন্য আমাদের যে জায়গাগুলোতে কমিউনেকেট করা দরকার সেই সব জায়গায় আমরা তথ্য চেয়েছি। তথ্য পাওয়া যায়নি এখনো। আমরা কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ইমিগ্রেশনের কাছে তথ্য চেয়েছি। সম্ভবত বিএফআইইউ ব্যাংকের কাছে তথ্য চেয়ে চিঠিপত্র দিয়েছে। তারপরও ভূমি মন্ত্রণালয়ের কাছে হেফাজত নেতাদের জমিজমার হিসাব চাওয়া হয়েছে।

[৫] তিনি আরো বলেন, তদন্তকারী কর্মকর্তাদের এখতিয়ার দেওয়া আছে। তারা যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করেন তাহলে জিজ্ঞাসাবাদ করতে পারেন। একেবারে কিছু কাগজপত্র না পেয়ে তো জিজ্ঞাসাবাদ করা যায় না।

[৬] সম্পদের তথ্য চাওয়া হেফাজত নেতাদের মধ্যে রয়েছেন জুনায়েদ বাবুনগরী, আহমদ আবদুল কাদের ও মাহফুজুল হক, জুনাইদ আল হাবিব, মামুনুল হক, নাসির উদ্দিন মনির, জালাল উদ্দিন, মনির হোসাইন কাসেমীসহ প্রমুখ।

[৭]এর আগে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে বাবুনগরী, মামুনুল হকসহ হেফাজতের অর্ধশত নেতার বিরুদ্ধে সম্পদ অনুসন্ধানে ৬ সদস্যের কমিটি গঠন করে দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়