শিরোনাম
◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার তিনটি সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় মানবপাচারকারীসহ আটক ৭

আসাদুজ্জামান: [২] এনিয়ে, গত ১৩ দিনে তিন মানবপাচারকারীসহ আটক ৪৮।

[৩] করোনার উর্দ্ধগতি ঠেকাতে সীমান্তে বিজিবির অভিযানে ভারত থেকে অবৈধ পথে দেশে প্রবেশের সময় এক মানবপাচারকারীসহ সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

[৪] মঙ্গলবার রাতে সদর উপজেলার ভোমরা, তলুইগাছা ও কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

[৫] এদিকে, বিজিবির কঠোর নজরদারীর মধ্যেও প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে মানুষ দেশে প্রবেশ করায় করোনার ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমনের আতংক বাড়ছে সাধারন মানুষের মাঝে।

[৬] সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় উক্ত ভাইরাস বাংলাদেশে যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন জেলার ৭টি সীমান্ত এলাকা স্পর্শকাতর হিসেবে চিহ্নত করা হয়েছে।

[৭] তিনি আরো জানান, সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়