শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৩:৫৫ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ডিজি হেলথ বললেন, সরকার সরাসরি টিকা আমদানি করবে, মিডলম্যান থাকবে না [২] অস্বচ্ছভাবে তৃতীয় পক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে: ড. ইফতেখারুজ্জামান

মিনহাজুল আবেদীন: [৩] মঙ্গলবার বিবিসি বাংলায় টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, টিকা আমদানির ক্ষেত্রে আইন অমান্য করে তৃতীয় পক্ষকে লাভবান হওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। জনগণকে তার বোঝা বইতে হচ্ছে। টিকা আমদানিতে বেসরকারি প্রতিষ্ঠানকে সুযোগ দেয়ার বিষয়টিই নিয়ম অনুযায়ী হয়নি।

[৪] তিনি বলেন, টিকা আনার কাজে এমন একটি পক্ষ ছিলো, যাদের একাধিক কর্ণধার দেশের জনপ্রতিনিধি। কিন্তু জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক থাকার কথা নয়।

[৫] ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, সিরামের সঙ্গে যেটা হয়েছে, সরকার যদি সরাসরি চুক্তি করতো, তাহলে হয়তো এ ধরনের সংকট হতো না। নাসরিন সুলতানা বলেন, চীন ও রাশিয়ার সঙ্গে সরাসরি চুক্তি হওয়া উচিত।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, আমরাও মধ্যস্বত্বভোগী চাই না। এখন আমরা যে চীন এবং রাশিয়ার সঙ্গে কথা বলছি, এখানে কোনও মিডলম্যান নেই। আমরা সরাসরি আলোচনা করছি। বাংলাদেশের যে রাষ্ট্রদূত ওখানে আছে, সে ওখানে লোকজনের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছে এবং ওখানকার সরকারের সঙ্গে জিটুজি আলোচনা হচ্ছে। কারও মাধ্যমে নয়, টিকার ব্যাপারে সব দেশের সঙ্গে সরাসরি কথা হচ্ছে। সম্পাদনা: মেহেদী হাসান

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়