শিরোনাম
◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১০:১৮ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটের কানাইঘাট থেকে ভারতীয় বিড়ি সহ গ্রেফতার এক

আবুল কাশেম:[২] সিলেটের কানাইঘাটে অভিযান চালিয়ে ১ লাখ ৬৭ হাজার নাসির বিড়িসহ ০১ (এক) চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত ইসলাম উদ্দিন (৪৫) কানাইঘাট সীমান্ত এলাকার পর্বতপুর গ্রামের মৃত ইনছান আলীর ছেলে।

[৩] পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে একটি ডিবি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (০৮ জুন ২০২১) রাত ০৩.০০ ঘটিকার সময় কানাইঘাট থানাধীন সীমান্ত এলাকা পর্বতপুর সাকিনের ইসলাম উদ্দিনের বাড়ীতে অভিযান চালায়।

[৪] এসময় ইসলাম উদ্দিনের বসত বাড়ী তল্লাশি করে ০৮ কার্টুনে ১ লাখ ৬৭ হাজার শলাকা আমদানী নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার করে। এসময় ইসলাম উদ্দিন (৪৫) কে গ্রেফতার করে ডিবি পুলিশ।

[৫] ডিবি পুলিশের অভিযান টের পেয়ে চোরাচালানের সাথে জড়িত আরো কয়েকজন পালিয়ে যায়। উদ্ধারকৃত নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩৪ হাজার টাকা। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়