শিরোনাম
◈ শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক ◈ পর্যায়ক্রমে সব মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ রাজস্ব ব্যবস্থায় সংস্কার: ঋণ নয়, নিজস্ব অর্থায়নে এগোতে চায় সরকার: অর্থমন্ত্রী ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ ◈ অর্থনৈতিক সাফল্যের এশিয়ার যে শহর এখন ‘যৌন পর্যটনের নতুন কেন্দ্রে’, বাড়ছে ভিড় ◈ দুই দল টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার দৌড়ে ছিটকে গেলো, বাকি সাত দলের কার সামনে কী অঙ্ক   ◈ নিউইয়র্কে বিএনপির বিক্ষোভের মুখে সভাস্থল ছাড়লেন শামীম ওসমান (ভিডিও) ◈ বাংলাদেশ থেকে ১০০০ ট্যাক্সিচালক নিবে দুবাই, মানতে হবে যেসব শর্ত ◈ জুলাই গণ-অভ্যুত্থানে পালানো ২,২৪৭ বন্দীর ৬৯০ জন এখনো অধরা, ১৬৬ জনের নথি নেই, ৩ জঙ্গিও রয়েছে

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৭:৩০ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাহাতের অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ জিতল ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক: [২] ব্যাটিং ধসের মুখোমুখি হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। দলকে টেনে তুললেন ব্যাট হাতে। স্কোরবোর্ডে পুঁজি হলো কম। জাদু দেখালেন বল হাতে। দিনটা একার করে নিলেন রাহাতুল ফেরদৌস রাহাত। তার অলরাউন্ড নৈপুণ্যে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৩৩ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ব্রাদার্স।

[৩] মঙ্গলবার ৮ জুন, ঢাকা প্রিমিয়ায়র ডিভিশন ক্রিকেট লিগে ব্রাদার্স টস জিতে আগে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে। টার্গেটে খেলতে নেমে ১১৪ রানে গুটিয়ে যায় পারটেক্স।

[৪] ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে ব্রাদার্স। ৫৫ রান না হতেই হারিয়ে ফেলে ৫ উইকেট। তখন দলের ত্রাণকর্তা হয়ে দাঁড়ান রাহাত। ছয়ে নেমে ৪৪ বলে ৫৪ রানের ইনিংস খেলে দলকে এনে দেন চ্যালেঞ্জিং স্কোর। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়। এ ছাড়া নাঈম ইসলাম জুনিয়রের ব্যাট থেকে আসে ৩৪ রান। ৫৭ রানে ৬ উইকেট হারানো ব্রাদার্স তাদের জুটিতে করে ৭ উইকেটে ১৩৫ রান। এ দুই জন বাদে দুই অঙ্কের ঘরে রান করেন শুধু মায়শুকুর রহমান (১৭)।

[৫] লক্ষ্যে নেমে রাহাতের ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেনি পারটেক্সের ক্রিকেটাররা। একাই ৪ ওভারে ৩৪ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। পারটেক্সের প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ ১১ রান সায়েম আলমের। রান করে ফেরেন চলতি আসরে তাক লাগানো ব্যাটিং করা আব্বাস মুসা। অধিনায়ক তাসামুল ফেরেন ৭ রানে।

[৬] হাল ধরেছিলেন ধীমান ঘোষ। ৩৭ বলে ৪৪ রান করে কোনোমতে দলকে টেনেটুনে ১০০ রানের ঘরে নেন। এ ছাড়া কোনও ব্যাটসম্যানই ১৫ রানের বেশি করতে পারেননি। সাকলাইন সজীব ২ উইকেট নিয়ে অবদান রাখেন।

[৭] নিষেধাজ্ঞা শেষে মাঠে ফেরা পারটেক্সের পেসার শাহাদাত হোসেন নেন দুটি উইকেট, সমান উইকেট শিকার করেন তাসামুল ও জয়নুল ইসলাম।

[৮] নিষিদ্ধ হওয়ার পর খেলতে নেমে এই প্রথম কোনও উইকেটের দেখা পেয়েছেন শাহাদাত। এর আগে দুই ম্যাচ খেললেও ছিলেন উইকেট শূন্য। ওল্ডডিওএইচএসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন ক্রিকেটে। এর আগে সর্বশেষ খেলেছিলেন ২০১৯ সালে জাতীয় ক্রিকেট লিগে।

[৯] ব্রাদার্সের জয়ের নায়ক রাহাত আগের ম্যাচেও ওল্ড ডিওএইসএসের বিপক্ষে ব্যাট হাতে ২৬ রানের সঙ্গে বল হাতে ১৫ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। এই ম্যাচে ছাড়িয়ে গেলেন নিজেকে। এ জন্য তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়