শিরোনাম
◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৫:২৭ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজী গ্রুপকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে আবাহনী

নিজস্ব প্রতিবেদক: [২] আবারো জয়ের ধারায় ফিরলো আবাহনী। মঙ্গলবার ৮ জুন মাহমুদউল্লাহ রিয়াদের গাজী গ্রুপকে ৭ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

[৩] মিরপুরে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে গাজী গ্রুপ। যেখানে ৮ উইকেটে ১৫০ রান তুলতে সক্ষম হয় তারা। সর্বোচ্চ ৬৭ রান করেন সৌম্য সরকার। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে সৌম্যর সাথে ওপেনিংয়ে জুটি গড়া মেহেদী হাসানের ব্যাট থেকে। তিনি করেন ৪৩ রান।

[৪] জবাব দিতে নেমে ২ ওভার হাতে রেখে জয় তুলে নেয় আবাহনী। দুই ওপেনার নাইম শেখ ও মুনিম শাহরিয়ার খুব বেশি রান না করতে পারলেও মুশফিক-মোসাদ্দেক দারুণ ফিফটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মুশফিক ৩৫ বলে ৫৩* ও মোসাদ্দেক ২৮ বলে ৫০ রানে অপরাজিত থাকেন।

[৫] সংক্ষিপ্ত স্কোর :
গাজী গ্রুপ, ১৫০/৮ (ওভার ২০)
সৗম্য ৬৭, মেহেদী ৪৩
আমিনুল ২/১৯ (৪),শহিদুল ৪/৪১ (৪)
আবাহনী লিমিটেড, ১৫৩/৩ (ওভার ১৮ )
মুশফিক ৫৩*, মোসাদ্দেক ৫০*
মহেদী ১/১২(৩), নাসুম ১/৩২(৪)

  • সর্বশেষ
  • জনপ্রিয়