শিরোনাম
◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ১২:৩৫ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুড়িচংয়ে ধসে পড়ল ‘৫০ বছরের’ পুরোনো কোল্ড স্টোরেজ

রুবেল মজুমদার: [২] কুমিল্লার বুড়িচং স্থানীয় বাজারের একটি কোল্ড স্টোরেজের ভবন ধসে পড়েছে। সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

[৩] বুড়িচংয়ের ৭ নম্বর মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে মঙ্গলবার (৮ জুন) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

[৪] মোকাম কোল্ড স্টোরেজ নামের ওই চারতলার ভবনটি প্রায় ৫০ বছর পুরোনো বলে জানিয়েছেন স্থানীয়রা।

[৫] কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, ভবন ধসের খবর পেয়ে কুমিল্লা সদর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে গিয়ে উদ্ধারকাজ করছে বলেন, ‘কোনো হতাহতের ঘটনা ঘটেনি এখানে। কোল্ড স্টোরেজের পাশে একটি গরুর ফার্ম রয়েছে।

[৬] আমরা এখন ফার্মের গরুগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য কাজ করছি। ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত পরে জানাবেন বলে জানান স্টেশন অফিসার।

[৭] বাজারের লোকজনের ধারণা, কোল্ড স্টোরেজটিতে প্রায় ৭০ হাজার মণ আলু ছিল। সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। ধসে পড়ার সময় স্টোরেজের মালিক বা কোনো কর্মচারীকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়