শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মার্কিন প্রতিবেদন প্রকাশ [২] উহান থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি

রাকিবুর আবির: [৩] যুক্তরাষ্ট্রের জাতীয় গবেষণাগার থেকে করোনা ভাইরাসের উৎপত্তি সম্পর্কে একটি প্রতিবেদনে বলা হয়, উহানের একটি চীনা ল্যাব থেকে ভাইরাসটির জন্ম দাবি করা অনুমানটি প্রশংসনীয় এবং এ বিষয়ে আরও তদন্ত করা উচিত। সোমবার ওয়াল স্ট্রীট জার্নাল এ তথ্য-দলিল প্রকাশ করে। আল আরাবিয়া

[৪] রিপোর্টে বলা হয়, ২০২০ সালের মে মাসে ক্যালিফোর্নিয়ায় লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরি এই গবেষণা করেছিল, এবং ট্রাম্প প্রশাসন করোনার উৎস বের করার জন্য প্রতিষ্ঠানটিকে সকল দায়িত্ব দেয়। লরেন্স লিভারমোরের প্রতিবেদনে করোনা ভাইরাসের জিনগত বিশ্লেষণ করা হয়।

[৫] গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেন করোনার উৎস সম্পর্কে তথ্য সংগ্রহের নির্দেশ দেন।

[৬] গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে দুটি শঙ্কার কথা জানিয়েছে। একটি হলো ল্যাবরেটরি থেকে ভাইরাসের উৎপত্তি, অন্যটি হলো প্রাণীর দেহ থেকে সংক্রমণ। কিন্তু তারা কোনো সিদ্ধান্তে পৌছায়নি।

[৭] করোনা ভাইরাসের সংক্রমণের দায়ভার চীনকে দিয়েছে আমেরিকা। তবে চীন বিষয়টি অস্বীকার করে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়