শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে মারা গেছেন ২ জন

অনন্যা আফরিন: [২] চট্টগ্রামে আরো ১২৯ জনের করোনা সনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০৪৩ জনের। এ সময় করোনায় আক্রান্ত আরো দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ২২১ জন।

[৩] সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (সোমবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৩ নমুনা পরীক্ষায় ১২৯ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৮৯ ও বিভিন্ন উপজেলার ৪০ জন।

[৪] গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৩ জন, শেভরণ হাসপাতাল ল্যাবে ১০ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ছয়জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

[৫] একই সময়ে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে আটজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে তিনজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের সাতজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।ইনকিলাব,বাংলাদেশ জার্নাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়