শিরোনাম
◈ আওয়ামী লীগের বিচার কিভাবে করতে চাইছে সরকার ◈ মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ: চিফ প্রসিকিউটর ◈ ট্রাম্প-পুতিন ৯০ মিনিটের ফোনালাপ, যে কথা হলো ◈ হামের সংক্রমণ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু ◈ করদাতাদের সতর্ক করল এনবিআর, জারি ৪ নির্দেশনা ◈ ব্যবসায়ীর অ.ণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরালের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ অসহায় মানুষের সহায়তার জন্য ৮ কোটি টাকা বিতরণে খরচ ৫৩ কোটি! ◈ জনগণের আস্থা অটুট রেখেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে: তারেক রহমান ◈ প্রথমবার আয়কর রিটার্নে মাত্র ১ হাজার টাকা, নতুন করদাতাদের জন্য এনবিআরের বিশেষ সুবিধা ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্মার্ট ফোন ঋণ প্রদানে শিক্ষার্থীদের তথ্য চেয়েছে ঢাবি, আবেদন সময়সীমা ১৫ জুন

শরীফ শাওন: [২] ঢাকা বিশ্ববিদ্যালয় জানায়, করোনা পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সুদবিহীন এ ঋণ দেওয়া হবে। কয়েকটি শর্তে বিভাগ/ইনস্টিটিউটের মাধ্যমে আবেদন করা শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা যাচ্ছে।

[৩] ঢাবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৮ হাজার শিক্ষার্থী এ ঋণ পাবে।

[৪] ঋণ প্রদানের শর্ত হিসেবে ঢাবি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থী যাঁদের নাম ‘শিক্ষার্থীদের সফট লোন’ তালিকায় অন্তর্ভুক্ত আছে, কেবল তাঁরাই আবেদন করতে পারবেন। ঋণের সর্বোচ্চ সিলিং ৮ হাজার টাকা, যা সুদমুক্ত। এসব টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীর ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে। শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে সোনালী/জনতা/অগ্রণী ব্যাংকের যেকোনো একটি শাখায় নিজ নামে ব্যাংক হিসাব খুলে নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউটকে জানাতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে স্মার্টফোন কেনার ভাউচারটি বিভাগ/ইনস্টিটিউটের মাধ্যমে সফট লোন অনুমোদন কমিটির সদস্যসচিবের কাছে জমা দিতে হবে। ঋণের অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময়ে এককালীন অথবা ৪টি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে। ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোনো ট্রান্সক্রিপ্ট ও সাময়িক/মূল সনদ ইস্যু করা হবে না। ১৫ জুনের মধ্যে শিক্ষার্থীদের সফট লোন তালিকায় নিবন্ধিত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত ফরম ডাউনলোড করে পূরণের পর নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউটের চেয়ারম্যান/পরিচালকের নিকট প্রেরণ করতে হবে।

[৫] গত বছর নভেম্বরে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অসচ্ছল শিক্ষার্থীকে বিনা সুদে আট হাজার টাকা করে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আরও জানায়, বিশ্ববিদ্যালয় খোলার পর অথবা অধ্যয়নকালীন চারটি কিস্তিতে বা এককালীন আসল টাকা পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা। এসময় ঢাবির মোট ৮ হাজার ৫৫৬ শিক্ষার্থী ঋণের আবেদন করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়