শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে পানি সরবরাহ প্রকল্পের পাইপলাইন কাজের উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি:[২] মানিকগঞ্জ পৌরবাসীর বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে পানি শোধনাগারের পাইপলাইন কাজের উদ্বোধন করা হয়েছে।

[৩] সোমবার সকালে শহরের বান্দুটিয়া এলাকায় আড়াই কিলোমিটার দীর্ঘ এবং ৩০০ মি.মি ব্যাসযুক্ত পাইপলাইন স্থাপন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো. রমজান আলী।

[৪] এসময় পৌরসভার কাউন্সিলর আবুল কালাম আজাদ, কবীর হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. কাবুল খান ও পৌর পানি শাখার সহকারী প্রকৌশলী গোলাম জাকারিয়া লিটন উপস্থিত ছিলেন।

[৫] জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক মানিকগঞ্জে ৩৭-জেলা শহর পানি সরবরাহ প্রকল্পের আওতায় ৩৫০ ঘনমিটার ভূগর্ভস্থ আর্সেনিক পানি শোধনাগার পাইপলাইনটি চালু হলে পৌরবাসীর পানির সংকট নিরসন হবে। এই কাজের ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়