শিরোনাম
◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ১২:০৭ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৬০

অনন্যা আফরিন: [২] গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৪৫৯ টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৫৪ হাজার ৯২ জন।

[৩] এদিন করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

[৪] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৯ টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৪ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১০টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা ভাইরাস পাওয়া গেছে।

[৫] এছাড়া, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৯টি নমুনা পরীক্ষা করে ৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৮টি নমুনা পরীক্ষা করে ৩ জন, এপিক হেলথ কেয়ার হাসপাতালে ৩টি নমুনা পরীক্ষা করে ১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৬টি নমুনা পরীক্ষা করে ১০ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৬] অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬ টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।এদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

[৭] সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৬০ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৫ জন এবং উপজেলায় ২৫ জন।বাংলা নিউজ২৪,ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়