শিরোনাম
◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক রাতে ◈ মৃত ২৯ শিশুর মধ্যে হাম নেই: রামেক শিশু বিভাগের প্রধানের দাবি ◈ যুদ্ধের প্রস্তুতি জোরদার, মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন স্পেশাল ফোর্স ◈ ৯ মাসের পরিবর্তে ৬ মাস বয়সী শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য অধিদপ্তর ◈ ভিসা ফি দ্বিগুণ, কড়াকড়ি নিয়মে চাপে বাংলাদেশি শিক্ষার্থী: অস্ট্রেলিয়ায় অনিশ্চয়তা বাড়ছে! ◈ খেলোয়াড় জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না, প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদে আজ ২০২০-২০২১ সালের সম্পূরক বাজেট পাস হবে, দ্বিতীয় দিনের মতো আলোচনা চলছে

মনিরুল ইসলাম: [২] চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সংসদে সাধারণ আলোচনা শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার সংসদের বৈঠকে সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়। আজও আলোচনা হচ্ছে। আলোচনায় অংশ নিচ্ছেন, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

[৩] আলোচনা শেষে সোমবার পাস হবে ২০২০-২০২১ সালের সম্পূরক বাজেট। সংসদে সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত রয়েছেন। [৩] বরাদ্দকৃত ব্যয়ের চাইতে কোনো মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট খাতের ব্যয় বৃদ্ধি হলে তা অনুমোদন করতে যে বিল পাস করা হয় বা নতুন যে বরাদ্দ দেয়া হয় এটাই মূলত সম্পূরক বাজেট। [৪] রোববার বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। এরপর শিশু দিবাযত্ন কেন্দ্র এবং হজ ও ওমরা ব্যবস্থাপনা বিলের কমিটি রিপোর্ট উপস্থাপন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়