শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ১০:২৮ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লক্ষ্মীপুর সদর থানার জসীম উদ্দীন

জহিরুল ইসলাম:[২] আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, কমিউনিটি পুলিশিং কার্যক্রম ও ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে কৃতিত্বপূর্ণ অবদানসহ নানা কাজে দক্ষতার পরিচয় দেয়ায় লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

[৩]  রবিবার বিকেলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন তার কার্যালয়ে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে ওসি জসীম উদ্দীনকে ক্রেস্ট ও সনদ তুলে দেন। এ সময় লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানসহ রেঞ্জ, জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

[৪] জানা যায়, জসীম উদ্দীন চলতি বছর অফিসার ইনচার্জ হিসেবে লক্ষ্মীপুর সদর থানায় যোগদান করেন। এর আগে তিনি জেলার চন্দ্রগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। লক্ষ্মীপুর সদর থানায় যোগদানের পর থেকে তার চৌকস নেতৃত্বে মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার, ইভটিজিং, ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া ও কিশোর গ্যাং নিয়ন্ত্রনসহ আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়নে কাজ করছে থানা পুলিশ। এই সকল অবদানের জন্যই তিনি চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শকের স্বীকৃতি পেয়েছেন। এর আগে তিনি পর-পর তিন বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

[৫] লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, আমাকে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত করায় আমি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন ও পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানের প্রতি কৃতজ্ঞ। সদর থানায় যোগদানের পর থেকে এই এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে সর্বদা কাজ করে যাচ্ছি। অপরাধী যে দল বা গোষ্ঠীর হউক না কেন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাউকে ছাড় দেওয়া হচ্ছেনা। বরাবরের মতই সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা তৎপর থাকবো।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়