শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ১০:১৬ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেশখালীতে পাহাড়ধসে আড়াই বছরের শিশু নিহত

ডেস্ক নিউজ: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে পাহাড়ধসে সুমাইয়া বেগম নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে।রোববার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অফিসপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সুমাইয়া বেগম ওই এলাকার মোহাম্মদ টিপুর মেয়ে।সুমাইয়ার পারিবারিক সূত্র জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খেলারছলে আড়াই বছরের শিশু সুমাইয়া বাড়ি থেকে বের হয়। বাড়ির উঠানের একপাশে খেলার সময় হঠাৎ পাহাড়ধসে সুমাইয়া মাটির নিচে চাপা পড়ে। পরে বাড়ির লোকজন মাটি সরিয়ে সুমাইয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওচমান শরীফ বলেন, ঝুঁকি থাকা সত্ত্বেও পাহাড়ের পাদদেশে পরিবার নিয়ে বসবাস করছেন মোহাম্মদ টিপু। রোববার সন্ধ্যায় টিপুর আড়াই বছরের মেয়ে সুমাইয়া খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়। পরে ওঠানে খেলাধুলা করার সময় হঠাৎ পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়ে মারা যায় সুমাইয়া। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান বলেন, পাহাড় ধসে পড়ে সুমাইয়া বেগমের নামের এক শিশু মারা গেছে। তাই প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।বাংলা নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়