শিরোনাম
◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২১, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্যাকসিন ওষুধ নয়, তাই এর ককটেলে ক্ষতি নেই, বিভিন্ন দেশে প্রয়োগ শুরু

রাশিদুল ইসলাম : [২] এক ভ্যাকসিনের সঙ্গে আরেক ভ্যাকসিন মিশিয়ে, এক ভ্যাকসিনের প্রথম ডোজের সঙ্গে অন্য ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দিতে শুরু করেছে বিভিন্ন দেশ। ভ্যাকসিন বরং শরীরের কিছু কিছু অনুভূতিকে জাগিয়ে তোলে। দি ওয়াল

[৩] স্পেনে অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ যারা নিয়েছেন তাদের ফাইজারের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। ফ্রান্স, নরওয়ে ও সুইডেনেও অ্যাস্ট্রোজেনেকা প্রথম ডোজের সঙ্গে অন্য ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

[৪] কানাডায় ন্যাশনাল অ্যাডভাইসরি কমিটি অন ইমিউনাইজেশন ঘোষণা করেছে যারা অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন, এবার তারা দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজার বা মডার্না ভ্যাকসিন পাবেন।

[৫] ব্রিটেনে কেউ যদি প্রথম ডোজ হিসেবে কোন ভ্যাকসিন নিয়েছেন তা না জানেন, বা প্রথম ডোজের ভ্যাকসিন আর না পাওয়া যায়, তবে দ্বিতীয় ডোজ হিসেবে অন্য ভ্যাকসিন নিতে পারবেন। অ্যাস্ট্রোজেনেকা আর ফাইজারের ভ্যাকসিন মিশিয়ে ক্লিনিকাল ট্রায়ালও শুরু করে দিয়েছে ব্রিটেন। ফাইজার মডার্না ভ্যাকসিন মিলিয়ে মিশিয়ে নেওয়া যাচ্ছে।

[৬] বাহরাইনে ভ্যাকসিন নিয়ে নেওয়া মানুষদের ফের ফাইজার আর চীনা সিনোফার্ম ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

[৭] আমিরাতে প্রথমে নাগরিকদের সিনোফার্ম ভ্যাকসিন দেওয়ার পর বুস্টার হিসেবে আবার ফাইজারের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

[৮] যুক্তরাষ্ট্রে যাদের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে তাদের বুস্টার হিসেবে আলাদা আলাদা ভ্যাকসিনের ডোজ দেওয়ার ক্লিনিকাল ট্রায়াল শুরু হচ্ছে। গ্রীষ্মের শেষে এই ট্রায়ালের ফল জানা যাবে।

  • সর্বশেষ